কমলগঞ্জে ভাসানীগাঁও গ্রামে রাস্তার পাশের ভূমি দখলমুক্ত করতে এলাকাবাসীর অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ভাসানীগাঁও গ্রামে রাস্তার পাশের ভূমি দখলমুক্ত করতে এলাকাবাসীর অভিযোগ

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ভাসানীগাঁও গ্রামের ভেতর দিয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশের ভূমি দখল করায় জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দখলকারদের কারণে রাস্তা দিয়ে যানবাহন যাতায়াত করতে না পারায় রোগীবহন করা, লাশ নিয়ে কবরস্থানে যাতায়াত ও খেলার মাঠে আসা যাওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

রাস্তার পাশের দখলকৃত ভূমি উদ্ধারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পরির্দশনের পর অভিযোগকারীদের স্থানীয় এক ব্যক্তি হুমকি প্রদান করছেন বলে অভিযোগ উঠেছে।

Manual3 Ad Code

গ্রামবাসীর অভিযোগে জানা যায়, পাকা রাস্তা সংলগ্ন গ্রামের মজম আলীর বাড়ি হতে কবরস্থান, পদ্মছড়া চা বাগান ও খেলারমাঠে যাতায়াতের রাস্তা দিয়ে শতাধিক পরিবারের লোকজনও নিয়মিত যাতায়াত করেন। ফলে গ্রামের ভেতরের এই রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। তবে রাস্তার পার্শ্ববর্তী কয়েকটি বাড়ির লোকজন নিজেদের ভূমির সাথে রাস্তার রেকর্ডীয় ভূমি দখলে নিয়ে বাউন্ডারী দেয়াল ও বেড়া নির্মাণ করেছেন। ফলে রাস্তা দিয়ে যানবাহন নিয়ে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বসতবাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা বিয়ের ‍অনুষ্ঠানাদিতেও বাড়িঘরে যানবাহন নিয়ে যাতায়াত করা মোটেও সম্ভব হচ্ছে না। ২০২০ সালেও গ্রামবাসী বিষয়টি নিয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে আবেদন করেন। তখন সার্ভেয়ারসহ সরেজমিনে মাপঝোঁক দিয়ে রাস্তার ভূমির উপর বেড়া কিংবা বাউন্ডারী দেয়াল নির্মাণ না করার নির্দেশ দেন। এরপর করোনা মহামারীর সুযোগে প্রভাবশালী স্বার্থাম্মেষী ও ভূমি জবরদখলকার গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশরে ভূমি জবরদখল করে বাউন্ডারী দেয়াল ও বেড়া নির্মাণ করে রাস্তার প্রশস্ত কমিয়ে দেন।

মো. শাহজাহান আহমদ, রোকেয়া বেগম, আতাউর রহমান, রোকেয়া বেগমসহ গ্রামের লোকজন অভিযোগ করে বলেন, বাড়িঘরে, কবরস্থানে, পদ্মছড়া চা বাগানে ও খেলার মাঠে একটি গাড়ি নিয়ে প্রবেশ করাও সম্ভব হয় না। কেউ অসুস্থ হলেও রোগী নিয়ে যাওয়ার মতো গাড়ি যেতে পারে না। রাস্তার ভূমি উদ্ধারে অভিযোগ দেয়ায় গ্রামের রেজাউল আহমদ সাগর নামে এক ব্যক্তি হুমকি ধামকি প্রদান করছে।

অভিযোগ বিষয়ে রেজাউল আহমদ সাগর বলেন, আমি মৌলভীবাজারে থাকি। কাউকে কোনো হুমকি দেইনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, অভিযোগ তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, সরেজমিনে পরিদর্শন করেছি। যারা দখল করেছেন তাদের নোটিশ দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!