কমলগঞ্জে ১৫০টি পরিবারে ঢেউটিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ১৫০টি পরিবারে ঢেউটিন বিতরণ

  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের পরিবারের সদস্য লন্ডন, আমেরিকা, প্রবাসী ভাই বোন, আত্মীয় স্বজনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগস্ত অসহায় ১৫০ টি পরিবারের মাঝে সাড়ে চার লক্ষ টাকার ঢেউটিন বিতরণ করা হয়।

Manual1 Ad Code

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চেয়ারম্যানের মুন্সীবাজারস্থ নিজ বাসভবনে এ ঢেউটিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: রুমেল আহমেদ তরফদার, লন্ডন প্রবাসী নাজিম আহমেদ তরফদার, ব্যবসায়ী ইমন আহমেদ তরফদার, ইসরাইল আহমেদ, স্বাস্থ্যকর্মী মইনউদ্দিন আহমেদ, ইউপি সদস্য সুহেল আহমদ, রাইনুল ইসলাম, সালাহ উদ্দিন, মো: আদর মিয়া, যুবদল নেতা রায়হান রাজু, ব্যবসায়ী লিপন আহমেদ, আব্দুল মালেক, জাহাঙ্গীর মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার মঙ্গল কামনা করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!