কুড়িগ্রামে স্ব-সহায়ক দলের প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য আয়বর্ধক কাজের প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

কুড়িগ্রামে স্ব-সহায়ক দলের প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য আয়বর্ধক কাজের প্রশিক্ষণ কর্মশালা

  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধি ব্যক্তির পরিচয়, গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সম অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিতকল্পে ‘ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’- এর মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি (সদর-১৪ টি, চিলমারী-১৬ টি) চরে বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে।
এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ, কুড়িগ্রাম এর আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলায় চর ব্রহ্মপুত্রে  প্রতিবন্ধি ব্যক্তিদের ব্যক্তিগত উপার্জন নিশ্চিতে ২৪ সেপ্টেম্বর  হতে ২৬ সেপ্টেম্বর  পর্যন্ত ০৩ দিন ব্যাপী ‘প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য আয়বর্ধক কাজের প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের পক্ষ থেকে ১৫ জন (প্রতিবন্ধি ব্যক্তি ৯ জন এবং প্রতিবন্ধি ব্যক্তির পরিচর্যাকারী ৬ জন) অংশ নেন এবং সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভিন কর্মশালা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ফ্রেন্ডশিপ এর কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে দুর্গম চরাঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধি ব্যক্তিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার কাজে ‘ফ্রেন্ডশিপ’ কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!