পূর্ব বিরোধের জের: কমলগঞ্জে সশস্ত্র হামলা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর : আহত-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

পূর্ব বিরোধের জের: কমলগঞ্জে সশস্ত্র হামলা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর : আহত-১

  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
oplus_2

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভাঙ্গচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় শহীদনগর বাজারের অদূরে নয়বাজার-চৈত্রঘাট সড়ক সংলগ্ন সিদ্দেক মিয়ার বসতবাড়ি ভাঙ্গচুর করা হয়। এসময় বাড়ির মালিক সিদ্দেক মিয়া আহত হন।

Manual3 Ad Code

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে পতনঊষারের স্থানীয় একটি মহল দলবল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রোববার দুপুরে মিছিল সহকারে সিদ্দেক মিয়ার বসতবাড়িতে হামলা চালায়। এসময় টিনসেডের ঘরে ব্যাপক ভাঙ্গচুর ও ভেতরে থাকায় জিনিসপত্র ভাঙ্গচুর ও তছনছ করা হয়। ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙ্গচুর হওয়ায় ব্যাপক ক্ষতিসাধিত হয়।

অভিযোগ করে সিদ্দেক মিয়া বলেন, পূর্বের একটা বিরোধকে কেন্দ্র করে পতনঊষার ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য সিরাজ খাঁন ও তার ভাই আনোয়ার খানসহ প্রায় ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল আমার ভাড়াটিয়া ঘরে অতর্কিতে হামলা চালায়। চায়নিজ কুড়াল, ধারালো দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘর নিশ্চিহ্ন করে এবং ঘরের ভেতরে থাকা ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র ভাঙ্গচুর ও লুটপাট করে নিয়ে যায়। এসময় তারা আমাকেও বেদম মারধোরে আহত করে। এতে প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও বলেন, পূর্ব থেকেই এমন সংবাদ পেয়ে আমি থানায় আগেই লিখিত অভিযোগ দিয়ে রেখেছি। সাথে সাথে পুলিশকেও অবহিত করেছি। এঘটনায় চিকিৎসা গ্রহণ করে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

Manual6 Ad Code

অভিযোগ বিষয়ে পতনঊষার ইউপি সদস্য সিরাজ খাঁন বলেন, এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্ররা বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে। ভাঙ্গচুর করার বিষয়টি জানা নেই।

Manual2 Ad Code

পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ইউপি সদস্যের সম্পৃক্ততা আমার ঠিক জানা নেই। তবে ক্ষতিগ্রস্ত ঘর দেখতে সরেজমিনে যাচ্ছি।

এব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শামীম আকনজি বলেন, মৌখিকভাবে অভিযোগ শুনেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!