বড়লেখায় হত্যা মামলার জামিনপ্রাপ্ত প্রধান আসামী চোলাই মদসহ গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখায় হত্যা মামলার জামিনপ্রাপ্ত প্রধান আসামী চোলাই মদসহ গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার সীমান্তবর্তী শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির কালিকাবাড়ি চা বাগান এলাকা থেকে ১৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ ২ মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানের বর্জনাথ রবি দাসের ছেলে বাংলা মদ ব্যবসায়ী সন্তোস রবি দাস (৩৪) ও সায়পুর গ্রামের মনু মিয়ার ছেলে কাজল মিয়া (৫৫)। কাজল বড়লেখার চাঞ্চল্যকর আইনজীবি সহকারী আলম হোসেন আলম হত্যা মামলার জামিনে থাকা প্রধান আসামী। মঙ্গলবার ছিল আলম হত্যাকান্ডের ৪র্থ বার্ষিকী। এ দিন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি সহকারী শেডে সহকর্মীরা আলমের মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার আয়োজন করেছিল। আর এদিন আলমের হত্যাকারী কাজল মদপান করে দিনটি স্মরনীয় রাখতে গিয়ে পুলিশের খাচায় বন্দি হয়।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই রতন কুমার হাওলাদার ও এএসআই তাজুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে মদ ব্যবসায়ী সন্তোস রবি দাস ও কাজল মিয়াকে আটক করেন। এ সময় সন্তোস রবি দাসের বসত ঘর থেকে ১৪ লিটার চোলাই মদ, মদ তৈরির বিভিন্ন উপকরণ ও কাঁচামাল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত সন্তোস রবি দাস দীর্ঘদিন থেকে তার বসত ঘরে মদ তৈরি করে আসছিলেন। সেখানে বিভিন্ন এলাকার মাদকসেবীরা মাদক সেবন করতে যায়। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!