কমলগঞ্জে ওএমএস এর চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কমলগঞ্জে ওএমএস এর চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ওএমএস এর চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মুন্সীবাজার পাম্প সিটি এলাকায় ওএমএস এর চাল-আটা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। উপস্থিত উপকারভোগীরা জানান, ৫ কেজি চাল-আটা কিনলে আধা কেজি থেকে প্রায় এক কেজি পরিমাণ কম পাচ্ছেন ভুক্তভোগীরা। বিত্তশালী এবং ব্যবসায়ীদের কাছে নিয়ম বহির্ভূত বিক্রির অভিযোগও রয়েছে। চাল নিতে আসা হেলন বেগম জানান, আমি নিজ চোখে দেখেছি এক বস্তা চাল বিক্রি করছেন ডিলার। মুন্সীবাজারের ব্যবসায়ী একজন ২০ কেজি চাল নিয়ে গেছেন, অথচ আমরা আসলে চাল পাইনা। দিনমজুর সুরেশ শব্দকর জানান, ৫ কেজি চাল কিনে নিলে ৫০০ গ্রাম কম মিলে এবং নিয়মবহির্ভূত বিভিন্ন শ্রেণীর নেতাদের কাছে চাল-আটা বিক্রি করার কারণে আমরা দীর্ঘ সময় লাইনে থাকার পর শুণ্য হাতে বাড়ি ফিরতে হয়। তাছাড়া সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করেন ডিলার ও তার লোকজন। দিনমজুর শুকুর মিয়া বলেন, ৫ কেজি চাল কিনলে ৩৫০ গ্রাম কম ও আটা ৩০০ গ্রাম কম দিচ্ছেন তারা। আমরা প্রতিবাদ করলেও তারা এতে কর্ণপাত করেনি।

এ ব্যাপারে নাম তালিকা ভুক্ত করার দায়িত্বে থাকা লুৎফুর রহমান নামে এক লোক নিজেকে ওএমএস এর ডিলার পরিচয় দিয়ে সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!