কুলাউড়ায় শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত বড়লেখায় পামওয়েলে ভেজাল ঘি উৎপাদন, জরিমানা গুনলেন বাজারজাতকারি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে ছাতকে বিক্ষোভ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছাতকে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার হাসপাতালে চিকিৎসাধীন!

কুলাউড়ায় শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় চন্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

বুধবার ০২ অক্টোবর সকালে পৌর শহরের ড. রজত কান্তি ভট্টাচার্য্যরে বাসগৃহ প্রাঙ্গণে চৈতালীর পূজামন্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ মহালয়া উদযাপিত হয়।

Manual3 Ad Code

পূজা কমিটির সভাপতি ডা. শিবনাথ ভট্টাচার্য জানান, কুলাউড়ার চৈতালী সংঘের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো এই মহালয়া উদযাপিত হলো। কুলাউড়ায় একমাত্র চৈতালী সংঘই মহালয়া উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে থাকে।

Manual7 Ad Code

তিনি জানান, সূর্যোদয়ের পর সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শ্রী শ্রী চন্ডীপাঠ ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশুকিশোরদের সংগীত ও নৃত্যের মাধ্যমে দূর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!