বড়লেখায় মাদ্রাসার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ধুমপানের ভিডিও ভাইরাল, বহিস্কার ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় মাদ্রাসার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ধুমপানের ভিডিও ভাইরাল, বহিস্কার ৪

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা সদরের মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শ্রেণিকক্ষে ছাত্রদের ধুমপানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের এমন অধঃপতনে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্দ হয়ে উঠেন। বুধবার ঘটনাটি নজরে আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত চার শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে। এরা হচ্ছে, অষ্টম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম, আবু তাহের, রিফাত আহমদ ও তামিম আহমদ।

Manual5 Ad Code

ভিডিওতে দেখা গেছে, ক্লাসে বেঞ্চের ওপর বসে, দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন কয়েকজন ছাত্র। ছাত্রদের সিগারেট টানার দৃশ্যটি ধারণ করছিলেন ক্লাসের অন্য এক ছাত্র। তখন ক্যামেরার দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে সাদা পাঞ্জাবি পরিহিত এক ছাত্র বিভিন্ন অশালিন মন্তব্য করছে।

Manual3 Ad Code

এদিকে এই ঘটনার জের ধরে বুধবার দুপুরে মাদ্রাসার ছাত্রদের সাথে ছাত্রদল নেতাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় মাদ্রাসার সীমানা ঢেউটিনের প্রাচীর ও মসজিদের জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়েছে। দুইপক্ষের চরম উত্তেজনার খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

Manual4 Ad Code

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর যোহরের নামাজের সময় বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্র ক্লাসে বসে সিগারেট পান করে। এ সময় ক্লাসের অন্য এক ছাত্র তাদের সিগারেট খাওয়ার ভিডিওটি ধারণ করে। পরে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এদিকে ক্লাসে ছাত্রদের সিগারেট খাওয়ার বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে বুধবার (২ অক্টোবর) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলিম উদ্দিনের সভাপতিত্বে শিক্ষকদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ি অভিযুক্ত চার শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। এদিকে অষ্টম শ্রেণির অপর এক ছাত্রকে মারধরের বিষয়ে জানতে বুধবার দুপুরে উপজলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলামসহ কয়েকজন মাদ্রাসায় অধ্যক্ষের কাছে যান। সেখানে মাদ্রাসার কয়েকজন ছাত্রের সাথে সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় মাদ্রাসার টিনের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। ঢিলে মজজিদের জানালার গ্লাস ভেঙ্গে যায়। এসময় উভয়পক্ষের কয়েকজন ৫ জন আহত হন।

ছাত্র সংসদের ভিপি শিবির নেতা আব্দুর রহমান এবাদ জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে অভিযুক্ত ছাত্রদের সাময়িক বহিস্কার করেন। পরবর্তীতে কয়েকজন ছাত্রদল নেতাসহ বহিরাগতরা মাদ্রাসায় এসে শিক্ষকদের সাথে রূঢ় আচরণ করেন। আমরা প্রতিবাদ করায় তারা অসদাচরণ করলে মাদ্রাসা শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে উঠে।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম জানান, অষ্টম শ্রেণির এক ছাত্রকে মারধরের বিষয়ে জানতে যুবদল নেতা আব্দুল কাদির পলাশসহ আমরা তিন-চারজন মাদ্রাসায় গিয়েছিলাম। আমাদের কাছে অনেক ছাত্র বলেছে যে, মাদ্রাসায় ইচ্ছার বিরুদ্ধে অনেক ছাত্রকে শিবিরের ফরম পূরণ করানো হচ্ছে। একজন শিক্ষার্থী ফরমপুরণ করতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। এসময় শিবিরের কয়েকজন এসে আমাদের সাথে বাজে ব্যবহার করেছে। তারা আমাদের একটি কক্ষে আটকে রাখে, হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে তাদের প্রতিহত করেছি। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা ফেসবুকে সিগারেট খাওয়ার ঘটনায় বহিস্কৃতদের ছাত্রদলের বলে অপপ্রচার করছে।

যুবদল নেতা আব্দুল কাদির পলাশ বলেন, মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র এনামুলকে শিবিরে যোগদান না করায় মারধরের ঘটনা শুনে মাদ্রাসায় গিয়েছিলাম। তখন শিবিরের কয়েকজন আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কেন এসেছি জানতে চায়। আমাদের বেরিয়ে যেতে বলে। পরে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের কয়েকজন আহত হয়। এখন তারা অপপ্রচার করছে ক্লাসে ধুমপানের অভিযোগে বহিস্কৃতদের পক্ষ নিয়ে নাকি আমরা মাদ্রাসায় গেছি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলিম উদ্দিন জানান, মাদ্রাসার কয়েকজন ছাত্র ক্লাসে সিগারেট খেয়েছে। যার কারণে জরুরি সভা ডেকে তাদের সাময়িক বহিস্কার করা হয়। আমি জরুরি কাজে মৌলভীবাজারে গিয়েছিলাম। এসে শুনি, বহিরাগত কয়েকজন মাদ্রাসায় এসে হামলা করেছে, সীমনা প্রাচীর ও মসজিদের জানালার গ্লাস ভাঙচুর করেছে। সামাজিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

থানার ওসি আব্দুল কাইয়ূম বলেন, মাদ্রাসায় বিশৃঙ্খলার খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!