ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি

  • শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পানি বাড়লেও এখনও সব নদ-নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি সতর্ক সীমায় পৌঁছালেও সহসাই এই অঞ্চলে বন্যার আশঙ্কা নেই।
পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার (৫ অক্টোবর) সকাল ৯ টার প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সময়ে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২৫ সেন্টিমিটার এবং ধরলা পানি শহরের সেতু পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৬ টা পর্যন্ত তিস্তার পানি বাড়লেও সকাল ৯ টায় তিস্তার পানি স্থিতিশীল ছিল। তবে তা বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পউবোর বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগামী কয়েকদিন ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে অন্যান্য নদনদীর পানি ৪৮ ঘন্টা পর কমতে শুরু করতে পারে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, নদ নদীর পানি বাড়লেও জেলায় আপাতত বন্যার পূর্বাভাস নেই। বরং ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি কমার পূর্বাভাস রয়েছে। ব্রহ্মপুত্র আগামী ৫ দিন বাড়লেও বিপদসীমা অতিক্রম করার পূর্বাভাস নেই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!