ওসমানীনগরে ইউএনওর নিকট জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

ওসমানীনগরে ইউএনওর নিকট জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তাঁর সহধর্মীনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ পার্টির নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের ওসমানীনগরে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।  রোববার বিকেলে ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার তাজপুর বাজারে প্রতিবাদ সভা শেষে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের নিকট স্মারকলিপি প্রদান করেন জাতীয় পার্টির নেতা কর্মিরা।

এর আগে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি বিগত ছাত্র আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলক ভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার সহধর্মীনি পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পাশাপাশি অবিলম্বে মিথ্যা মামলা গুলো প্রত্যাহার করার জোর দাবী জানানো হয় প্রতিবাদ সভা থেকে।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আশরাফ আহমদ সিরাজ, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান জুবায়ের,সহ-সভাপতি মোহাম্মদ মোখলেস মিয়া, মোহাম্মদ মোস্তফা মিয়া, পল্লী বন্ধু পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি মোঃ মুজাহিদ আহমদ, উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃ মাওলানা আতাউর রহমান লেবু, মোহাম্মদ আতিকুর রহমান, মেম্বার আশক আলী, মকবুল আলী, শ্রীবাসুদেব দাস, মাওলানা আলী আহমদ সিদ্দিক, আনফর আলী, মোহাম্মদ চোরাবালি, মোহাম্মদ গেতাব আলী, মৌলভী আব্দুল হক, মোহাম্মদ রয়েল মিয়া, মোঃ মোস্তাক আহমদ চৌধুরী, মোঃ জুবায়ের আহমদ, মোঃ শাহেদ বখত, মোহাম্মদ সোহিন বক্স মোহাম্মদ, আব্দুল নূরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!