কমলগঞ্জে শ্রমিক নেতা, ভাষা সংগ্রামী মফিজ আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ- জুড়ীতে সেই ৩ শিক্ষককে শোকজ ওভারলোড ট্রাকে ভেঙে গেল সোনাহাট সেতুর পাটাতন : চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষ পেল শুভসংঘের উপহার মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ  বিএনপির ১১ নেতা অব্যাহতি সুনামগঞ্জ–৫  একমঞ্চে মিলন–মিজান  : বিএনপিতে ঐক‌্যের সুবাতাস জুড়ীতে ৩ শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণের অভিযোগ মৌলভীবাজারে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ মৌলভীবাজারে `গণভোট ২০২৬’ বিষয়ে সচেতনতামূলক সৃষ্টিতে মতবিনিময় ও ইমাম সম্মেলন জেল কর্তৃপক্ষের মানবিক সহায়তায় ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার

কমলগঞ্জে শ্রমিক নেতা, ভাষা সংগ্রামী মফিজ আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code
 
এইবেলা, কমলগঞ্জ :: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সাবেক কেন্দ্রীয় নেতা, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, প্রখ্যাত চা-শ্রমিক নেতা মফিজ আলী-এর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে প্রয়াত নেতার ধূপাটিলাস্থ সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মো. নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মার পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেক মিয়া, ঢাকা মহানগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক ডিসলু সরকার,  আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, চা শ্রমিক সংঘের নেতা স্যামুয়েল বেগম্যান।  সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্পাদক শাহীন মিয়া, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, চা শ্রমিক সংঘের সম্পাদক হরি নারায়ন হাজরা প্রমুখ।
আলোচনা সভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক অমলেশ শর্ম্মা প্রয়াত মফিজ আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন।
সভায় বক্তারা প্রয়াত নেতার অসমাপ্ত কাজ শোষণহীণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মফিজ আলীর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। তাঁর জীবনের দীর্ঘ ৬০ বছরের বেশি রাজনৈতিক জীবনে তিনি ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, চা শ্রমিক আন্দোলন, বালিশিরা কৃষক আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন। তিনি বৃটিশ আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশ আমলে মোট ৭ বার কারাবরণ করেন। তিনি ইংরেজি ডন, সংবাদ, ইত্তেফাক, সাপ্তাহিক জনতা, লালবার্তা প্রভৃতি পত্রিকায় লেখালেখি করতেন। দুর্ঘটনাজনিত কারণে ২০০৮ সালে ১০ অক্টোবর সংগ্রামী এই জননেতা ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!