বড়লেখায় নিসচার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সচেতনতামূলক প্রচারাভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় নিসচার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সচেতনতামূলক প্রচারাভিযান

  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় এবং সচেতনতামূলক প্রচারাভিযান করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে শনিবার ১২তম দিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সচেতনতা মূলক প্রচারাভিযান ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব মো. জমির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যকরী সদস্য এহসান আহমদ, আফজাল হোসেন রুমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় হাটবন্দ পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন দেবনাথ, পুরোহিত তপন চৌধুরী, সহ-সভাপতি অরুণ নাথ, সাধারণ সম্পাদক লিটন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ পাল, সহ-অর্থ সম্পাদক খোকন পাল, ধনঞ্জয় নাথ, সদস্য বিষ্ণু দেব নাথ, খোকন কুন্ডু। নিউ সমনবাগ পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ কালোয়ার, সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাওতাল, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত রবিদাসসহ অন্যান্য মণ্ডপের উদযাপন কমিটি ও দর্শনার্থীদের সাথে সচেতনতা বিষয়ে মতবিনিময় ও প্রচারণা করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!