মৌলভীবাজারের সীমান্ত এলাকায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে টানা ১০ দিন মাঠে ছিল বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের সীমান্ত এলাকায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে টানা ১০ দিন মাঠে ছিল বিজিবি

  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ ::  মৌলভীবাজারের সীমান্ত এলাকায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুজা শুরু হওয়ার ১০ দিন পূর্ব থেকে বিসর্জন ও শান্তি সিঞ্চন পর্যন্ত নিরাপত্তার কাজ করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর ও ৪৬ ব্যাটালিয়ান। ফলশ্রুতিতে সারা দেশের সাথে মৌলভীবাজারের সীমান্ত এলাকায়ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হযেছে শারদীয় দুর্গাপূজা।

বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের সহকারী পরিচালক জামাল হোসেন জানান, পূজা শুরু হওয়ার আগে যখন প্রতিমা প্রস্তুতি চলছিল তখন থেকেই বিজিবির পক্ষ থেকে জেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়।

Manual6 Ad Code

তিনি জানান, এসব এলাকা একাধিকবার পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সদর সেক্টর সেক্টর কমান্ডার, কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, পিএইচডি ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার।

Manual5 Ad Code

কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেব নাথ বলেন, এ বছর কমলগঞ্জের সীমান্ত এলাকায় পূজার নিরাপত্তা ব্যবস্থায় বিজিবির নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখের পড়ার মতো। তিনি বলেন, ১৩ অক্টোবর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কমলগঞ্জ উপজেলার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের পূজা মন্ডপ সমূহের প্রতীমা বিসর্জন পরিদর্শন করেন এ সময় বিজিবির অন্যান্য অফিসার ও সদস্যগণও উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সময সেক্টর কমান্ডার পূজা উদযাপন কমিটির সদস্য ও অন্যান্য গন্যমান্য হিন্দু ধর্মাবলম্বীগণের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পূজা উদযাপনে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উৎসব পালন করতে পারে সে জন্য গত ৫ অক্টোবর হতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৪টি বিওপিতে অতিরিক্ত ০৮ প্লাটুন জনবল মোতায়েন করে।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার জানান, সীমান্তের ৮ কিলোমিটার এর মধ্যে সকল পূজামন্ডপে বিজিবি কর্তৃক প্রতিনিয়ত দিবারাত্রি টহল পরিচালনা করা হয় এবং পূজামন্ডপ সমূহের  সাথে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। ফলে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ব্যতিরেকে সুষ্ঠুভাবে পূজা উদযাপন সম্পন্ন হয়েছে ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!