কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ছিল নানা আয়োজন।
বুধবার (১৬ অক্টোবর) কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ টাউন ক্লাবে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। যার মধ্যে অন্যতম ছিল- কোরআন তেলওয়াত, শুভেচ্ছা বক্তব্য, ফুলেল শুভেচ্ছা এবং সমাপণী বক্তব্য। এছাড়া অনুষ্ঠান শুরুর পূর্বে ঘোষপাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ শেষে আবারো অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন-অধ্যাপক খন্দকার গোলাম ফারুক, চেম্বার অব কমার্সের পরিচালক নাসিম পারভেজ তারা, এডভোকেট আশরাফ আলী, কালবেলার পাঠক মোর্শেদ হোসেন লিটু, দৈনিক কালবেলার ফুলবাড়ী প্রতিনিধি অলিউর রহমান নয়ন, রাজিবপুর প্রতিনিধি সাহেদ আব্দুল্লাহ্, দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার প্রতিনিধি সাইদ বাবু দেশের ক্লান্তিলগ্নে কালবেলার নানা ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন-কালবেলা গণমানুষের মুখপাত্র। কালবেলা দেশ ও জাতির দুঃসময়ে পাশে ছিল এবং আগামীতেও থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!