বড়লেখায় মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় নানামুখি গুঞ্জন চলছে। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার ছাত্রাবাস থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ছাত্রের নাম ছাব্বির আহমদ (১১)। শুক্রবার ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

নিহত ছাব্বির পৌরসভার হাটবন্দ এলাকার শাহ আলমের ছেলে। তার মৃত্যুর প্রকৃত কোনো কারণ জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও ছাব্বিরের মৃত্যু নিয়ে এলাকায় নানামূখি গুঞ্জন চলছে।

Manual4 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তারা মাদ্রাসায় গিয়ে দেখেন ছাত্রাবাসের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। এসময় ডাকাডাকি করে কারও কোনো সাড়াশব্দ পাননি। তখন তারা ছাত্রাবাসের পেছনের জানালা খোলা থাকতে দেখেন। জানালায় ঝুলন্ত অবস্থায় তারা এক ছাত্রকে দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছাত্রাবাসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা জানালার সঙ্গে নাইলনের রশি দিয়ে হিফজ শাখার ছাত্র ছাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

থানার ওসি আবদুল কাইয়ূম শুক্রবার জানান, ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!