আক্কেলপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১ : আটক ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আক্কেলপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১ : আটক ৩

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
আক্কেলপুর :: জমি নিয়ে বিরোধের জেরে নিহতের ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী। ছবি :: প্রতিনিধি

Manual7 Ad Code

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে জুয়েল মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার ২ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় দুই পক্ষের সংঘর্ঘে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি উপজেলার কানুপুর হালির মোড় গ্রামে। এ ঘটনায় পুলিশ দুই নারী সহ তিনজনকে আটক করেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

ওসি আব্দুল লতিফ খান জানান, সকাল দশটার দিকে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় মাত্র একশতক জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় বাধা দিতে গিয়ে সময় প্রতিপক্ষের আঘাতে জুয়েল ঘটনাস্থলেই মারা যায়।

Manual2 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ নিহতের প্রতিপক্ষ ওই গ্রামের আলিম হোসেন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের স্বজন মারুফা বেগমকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

এনএ/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!