মৌলভীবাজারে জেলা সিএনজি চুরি চক্রের প্রধান নজরুল গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

মৌলভীবাজারে জেলা সিএনজি চুরি চক্রের প্রধান নজরুল গ্রেফতার

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
প্রতিকী ছবি

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে জেলা সিএনজি চুরি চক্রের প্রধান সদস্য মোঃ নজরুল ইসলাম (৪৭)কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও সিপিসি-২ এর সদস্যরা।

Manual7 Ad Code

শুক্রবার ২ অক্টোম্বর সকালে শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে প্রেফতার করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও সিনিঃ এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্ত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের নিতেশ^র গ্রামের মৃত মোঃ ছমির উল্যা পুত্র। তবে র‌্যাব তাকে আটক করলেও চুরিকৃত সিএনজি উদ্ধার করতে পারেন নি।

মেজর আহমেদ নোমান জাকি জানান, গত ২৪ সেপ্টম্বর মৌলভীবাজার শ্রীরাইনগর এলাকা থেকে বাছিত মিয়া নামের এক ব্যাক্তির ভাড়াটিয়া বাসা থেকে সিএনজি চুরি হয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করলে র‌্যাব এব্যাপারে তদন্তে নামে।

Manual8 Ad Code

তিনি আরো জানান, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা মিলিয়ে একটি সিএনজি চুরি চক্রের দল কাজ করছে। মোঃ তালেব(৩৫) নামক এক ব্যক্তি এই ঘটনার মূলে জড়িত রয়েছে। তারা পুরো গ্যাংটাকে ধরা চেষ্ঠা করছেন এবং চুরিকৃত সিএনজি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

Manual3 Ad Code

এসএসএ/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!