জুড়ীর ফুলতলা সীমান্তে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীর ফুলতলা সীমান্তে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা

  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তবর্তী এলাকায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের উদ্যোগে শনিবার ছাত্র-জনতার সাথে ‘সীমান্ত সুরক্ষায় বিজিবি’র ভূমিকা জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী প্রেসক্লাবের সহযোগিতায় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মানব জমিনের বিশেষ প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি তানজির আহমদ রাসেল।

Manual7 Ad Code

প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম। মতবিনিময় সভায় বটুলি সীমান্তে ইমিগ্রেশন চালু, মাদক, চোরাচালান বন্ধ, সীমান্ত এলাকায় ফ্লাড লাইট স্থাপন, পাকা রাস্তা নির্মাণ, কাটা তারের বেড়া স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ওসি মোর্শেদুল আলম ভূইয়া, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া)।

Manual6 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য দেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাগরনাল ইউপি প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মছব্বির, ইউনিয়ন বিএনপির সভাপতি সোহাগ মিয়া, ইউপি সদস্য স্বপন মল্লিক, ইমতিয়াজ গফুর মারুফ, দছির উদ্দিন, গ্রাউক চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, ফুলতলা জামে মসজিদের ইমাম মাওলানা শাইখুল সাদী, পুরোহিত রাজেন পান্ডে প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!