কমলগঞ্জে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার  রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধির পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

কমলগঞ্জে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের মতবিনিময়

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
{"capture_mode":"AutoModule","faces":["-1869_1268_-1736_1400"]}

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে নবাগত মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সভার শুরুতে কমলগঞ্জের সমস্যা সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে সচিত্র উপস্থাপন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন। বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াত ইসলামীর আামীর মো: ম্সাুদ আহমদ, লেখক-গবেষক আহমদ সিরাজ, ইসলামিক মিশনের ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, নাহিদ আহমদ তরফদার, আবদাল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের ডিজিএম মীর গোলাম ফারুক, সাংবাদিক এমএ ওয়াহিদ রুলু, নূরুল মোহাইমীন মিল্টন, মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তৃতায় মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ‘সরকারি অফিসে সেবা নিতে আসা সাধারণ জনগণের সাথে সুন্দর ব্যবহার ও কাজ দ্রুত নিশ্চিত করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জনগণের করের টাকায় বেতন নেওয়া সরকারি কর্মকর্তাদের যথারীতি জনগণের সেবা করতে হবে। কেউ ছেড়া গেঞ্জি কিংবা ছেড়া শার্ট পরে অফিসে আসলেও তাকে যথাযথ মূল্যায়ন করতে হবে।’

নবাগত মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন আরো বলেন, এই জেলায় পর্যটন নগরী, মেডিকেল কলেজ, শহর রক্ষা বাঁধ নির্মাণ, বিশ^বিদ্যালয় ও হিমাগার স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে গুণগত মান বজায় রেখে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দকে কাজ করতে হবে। কোনো অনিয়ম করা যাবে না।

Manual5 Ad Code

জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আরও বলেন, নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে ইউনিয়ন পর্যায়ে দ্রুত সময়ে জন্মনিবন্ধন করতে হবে। কোন মানুষকে হয়রানি করা যাবে না। গ্রাম আদালতকে কার্যকরের মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে হবে। কৃষি উৎপাদনেও কৃষকদের পাশে দাঁড়াতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত সারা জেলায় ৭৩ হাজার কৃষককে প্রণোদনা প্রদান করা হচ্ছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!