বড়লেখার কামড়িখাল জলমহাল ইজারার দূরত্ব যাচাই প্রতিবেদন-অভিযুক্তদের দিয়ে পুনঃতদন্ত! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখার কামড়িখাল জলমহাল ইজারার দূরত্ব যাচাই প্রতিবেদন-অভিযুক্তদের দিয়ে পুনঃতদন্ত!

  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মজিদ মিয়া ও সার্ভেয়ার শামছুল হুদার বিরুদ্ধে ‘কামড়িখাল জলমহাল’ ইজারা কার্যক্রমে দূরবর্তী সমিতিকে নিকটবর্তী দেখিয়ে প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। এব্যাপারে দুইটি ভোক্তভোগি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতিরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও অভিযুক্তদের দিয়ে পুনঃতদন্ত করানোয় ফের দূরবর্তী সমিতিকে নিকটবর্তী দেখিয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। অবশেষে ভোক্তভোগি ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুধাংশু দাস ২৪ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

Manual3 Ad Code

জানা গেছে, গত ২৭ আগষ্ট ইউএনও’র কার্যালয় থেকে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কামড়িখাল জলমহালটি ১৪৩১ বাংলা হতে ১৪৩৩ বাংলা পর্যন্ত ইজারার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ি ইজারা নিতে ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতি, কান্দিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতি ও স্বর্ণালী মৎস্যজীবি সমবায় সমিতি আবেদন করে। গত ১২ সেপ্টেম্বর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি ইজারা গ্রহণে আগ্রহী সমিতিগুলোর কার্যালয়ের জলমহাল থেকে দূরত্ব নিরুপনের জন্য দূরত্ব যাচাই পূর্বক প্রতিবেদন দাখিল করতে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মজিদ মিয়া ও সার্ভেয়ার শামছুল হুদাকে দায়িত্ব প্রদান করে। অভিযোগ উঠেছে, তহশিলদার ও সার্ভেয়ার স্বর্ণালী মৎস্যজীবি সমবায় সমিতি কর্তৃক প্রভাবিত হয়ে জলমহাল থেকে মাত্র ৫০০ মিটার নিকটবর্তী ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতিকে দূরবর্তী আর জলমহাল থেকে প্রায় ২ কিলোমিটার দূরবর্তী স্বর্ণালী মৎস্যজীবি সমবায় সমিতিকে নিকটবর্তী দেখিয়ে প্রতিবেদন জমা দেন। এতে ভোক্তভোগি ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুধাংশু দাস ও কান্দিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফয়জুল ইসলাম পুনরায় দূরত্ব যাচাইয়ের ব্যবস্থা নিতে ৩ অক্টোবর ইউএনও বরাবর আবেদন করেন।

Manual4 Ad Code

ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুধাংশু দাস জানান, ইউএনও অভিযুক্ত তহলিশদার ও সার্ভেয়ারকে পুনরায় দুরুত্ব যাচাইয়ের দায়িত্ব দেন যা রহস্যজনক। তারা ফের অবৈধভাবে অর্থের বিনিময়ে আগের মতোই মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। উপজেলা প্রশাসনে এত অফিসার থাকতে অভিযুক্তদের পুনরায় তদন্ত করানো কারণ বোধগম্য নয়। বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় প্রভাব খাটিয়ে বিগত ৩ বছর ধরে অবৈধভাবে জোরপূর্বক যারা কামড়িখাল জলমহালটি দখলে রাখছিল মিথ্যা প্রতিবেদন দিয়ে তহশিলদার ও সার্ভেয়ার অবৈধভাবে তাদেরকেই জলমহালটি ইজারা দেওয়ার গোপন চুক্তি করেছে। ইউএনও বরাবর আবেদন করেও প্রতিকার না পেয়ে ২৪ অক্টোবর সরেজমিনে পুনরায় দূরত্ব যাচাইয়ের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

Manual8 Ad Code

প্রভাবিত হয়ে দূরত্ব যাচাই প্রতিবেদন দাখিলের অভিযোগ অস্বীকার করে সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মজিদ মিয়া ও সার্ভেয়ার শামছুল হুদা জানান, কর্তৃপক্ষ পুনঃতদন্তের দায়িত্বও তাদেরকে দিলে কি করার আছে। যা সঠিক তা-ই তারা জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews