বড়লেখায় পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে জামায়াতের আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখায় পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে জামায়াতের আলোচনা সভা

  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় ২৮ অক্টোবর পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামী দক্ষিণভাগ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে।

Manual6 Ad Code

দক্ষিণভাগ বাজারস্থ জামাল প্লাজা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু।

জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, প্রভাষক মাওলানা খালেদ আহমদ, জাতীয় ইমাম ও খতিব সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জিয়াউল হক, ইউপি সদস্য এনামুল হক, জামায়াত নেতা আক্তার হোসেন, প্রধান শিক্ষক তোফায়েল আহমদ লায়েক প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!