বড়লেখায় এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন কৃতী শিক্ষার্থী ও জিপিএ-৫ অর্জনকারি ৮ শিক্ষা প্রতিষ্ঠানকে (কলেজ) সংবর্ধনা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সানাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

Manual5 Ad Code

সাবেক শিক্ষক সৈয়দ ছয়েফ আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ বুদ্ধ দেব দাশ গুপ্ত, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, সহকারি অধ্যাপক বেলাল আহমদ, সহকারি অধ্যাপক রফিক উদ্দিন, সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নাসির উদ্দিন, জেলা বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিবাকর দাশ, আরকে লাইসিয়াম স্কুলের শিক্ষক তাজুল ইসলাম, সহকারি শিক্ষক মনির উদ্দিন, শিক্ষক জামিল আহমদ, কৃতী শিক্ষার্থী শেফা বেগম প্রমুখ। পরে অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ শিক্ষার্থী ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!