আত্রাইয়ে বিএনপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি কুলাউড়ায়  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে  দু’শতাধিক গাছ কাটার অভিযোগ বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি

আত্রাইয়ে বিএনপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন। এ কাউন্সিলকে সামনে রেখে বিএনপি নেতা কর্মীদের মাঝে
প্রাণচাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে।

দেশের অন্যান্য স্থানের ন্যায় আত্রাইয়েও দীর্ঘ আওয়ামী শাসনে কোনঠাসা হয়েছিল বিএনপি। তারা উন্মুক্তভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করকেত পারেন নি। এমনকি তাদের কেন্দ্রীয় কর্মসূুচিগুলোও পালন করতে হয়েছে চার দেয়ালের ভেতর। উপরন্ত বিভিন্ন মামলায় অনেক নেতাকর্মীকে জেল খাটতে হয়েছে। একদিকে মামলার মোকাবেলা অপরদিকে ঘরসংসার পরিচালনায় হিমসিম খেতে হয়েছে তাদের। গত ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেন প্রাণ ফিরে পেয়েছে বিএনপি।

Manual3 Ad Code

উচ্ছ্বাসিত হয়ে উঠেছে নেতা কর্মী। নতুন করে দল গোছাতে উন্মুক্তভাবে প্রতিটি স্থানে তারা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই উপজেলার ৮ ইউনিয়নে তারা কমিটি গঠন করেছেন। আগামী ৬ নভেম্বর উপজেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে আহ্বান করা হয়েছে দ্বি-বাাির্ষক কাউন্সিল। এদিকে সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। নির্বাচনী তফশিল অনুযায়ী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে উপজেলা বিভিন্ন জনপদ। এর সাথে চলছে অবিরাম মাইকিং। এ যেন স্থানীয় সরকারের কোন নির্বাচন।

Manual6 Ad Code

জানা যায়, ২০১০ সালে বিএনপির কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই থেকেই চলছে আহবায়ক কমিটি দিয়ে দলের কার্যক্রম। নতুন করে নির্বাচনী ঢোল বাজায় বিএনপি নেতা কর্মীদের মাঝে ফিরে এসছে প্রাণচাঞ্চল্যতা। আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট বলেন, এ নির্বাচনে সভাপতি পদে এসএম রেজাউল ইসলাম রেজু (আনারস প্রতিক) এমদাদুল হক পিন্টু ( চেয়ার
প্রতিক), সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

তারা হলেন মো. তছলিম উদ্দিন (মোরগ প্রতিক), আব্দুল মান্নান সরদার (মাছ প্রতিক) বেদারুল ইসলাম টিপু (ঘোড়া প্রতিক) এবং কামরুজ্জামান মুকুল চৌধুরী (ফুটবল প্রতিক)। সাংগঠনিক সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দীতা করছেন তারা হলেন আবু বক্কর ছিদ্দিক (মই প্রতিক), হাপিজুর রহমান (ছাতা প্রতিক), কামরুল ইসলাম সাগর (গোলাপফুল প্রতিক), শাহজাহান আলী (মোটরসাইকেল), আব্দুস সালাম (কাপপিরিচ প্রতিক) ও আব্দুল হাই লুটু (দোয়াত কলম প্রতিক)। প্রার্থীরা চসে বেড়াচ্ছেন গোটা উপজেলা । সেই কাক ডাকা ভোর
থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের নির্বাচনী প্রচারণা। যে যার মত করে ভোটারদের ম্যানেজ করতে ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলার ৮ ইউনিয়নের ইউনিয়ন কমিটির সকল সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!