কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে র‌্যালি ও সমাবেশ করেছে কুড়িগ্রাম বিএনপি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কুড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন উপজেলা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী র‌্যালিতে অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীদের উপস্থিতে মিছিলের নগরীতে পরিণত কুড়িগ্রাম শহর।

Manual1 Ad Code

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন-নেতৃত্বের বিকাশ সাধন করতে হবে। যার যেমন যোগ্যতা আছে তাকে সেখানেই নেতৃত্ব দিতে হবে। কিন্তু একটি মহল নেতৃত্ব হওয়ার সুযোগ থেকে অনেককে বঞ্চিত করেছে। আমরা তাদেরকে আর সেই সুযোগ দিব না।

Manual4 Ad Code

তিনি আরও বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের সকল অভাবনীয় উন্নয়নের রূপকার ছিলেন তিনি। তার উন্নয়নের কথা বলে শেষ করার মতো নয়। আর আওয়ামীলীগ স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বার বার দেশ ধ্বংস করেছে। জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি আবারো দেশ পুর্নগঠনে কাজ করবে-ইনশাল্লাহ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

Manual3 Ad Code

এতে অন্যানন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহানুর আশরাফ জুয়েল, জেলা যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা কৃষক দলের আহবায়ক রিপন রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিপুল আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক শামীম রহমান প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews