আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে কৃষকের স্বপ্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে কৃষকের স্বপ্ন

  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে খালের উপর একটি ব্রিজের অভাবে হাজার হাজার বিঘা জমির ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছে কৃষক। খালে পর্যাপ্ত পরিমাণ পানি থাকায় এবং বিকল্প কোন রাস্তা না থাকায় এ ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক।

Manual2 Ad Code

জানা যায়, উপজেলার শাহাগোলা গ্রামের পূর্বমাঠ জুড়ে চাষ করা হয়েছে আমন ধান। ধানের ফলনও হয়েছে বাম্পার। আর মাত্র ১৫-২০ দিন পরেই শুরু হবে এ ধান কাটা মাড়াই। ওই গ্রামের শাতাধিক কৃষকের সহস্রধিক বিঘা জমিতে তারা চাষ করেছেন আমন ধান। চিনি আতপ, জিরাশাইল, কাটারিভোগসহ বিভিন্ন জাতের ধান রয়েছে এ মাঠে। বিশাল মাঠ জুড়ে ধানগুলো রঙিন রুপ ধারণ করেছে। কৃষকদের মুখে ফুটে উঠেছে হাসি। কিন্তু এ ধান কর্তন করে ঘরে তোলা নিয়ে তারা পড়েছে চরম বিপাকে। উপজেলার মির্জাপুর ছোট যমুনা নদী থেকে রতনডারা নামে ঐতিহ্যবাহি একটি খাল বয়ে গেছে শাহাগোলা গ্রাম আর মাঠের মধ্যদিয়ে। এ খালের কারনে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম আর মাঠের যোগাযোগ। ফলে মাঠ থেকে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক।

Manual4 Ad Code

শাহাগোলা গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, কৃষক আজাদ সরদার, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান লিটনসহ অনেকে বলেন, আমরা কৃষি নির্ভর মানুষ। বছরের দুই মৌসুমে বোরোইরি ও আমন ধান আমাদের প্রধান আবাদ। আমাদের এ মাঠে হাজার হাজার বিঘা জমিতে বোরো ও আমন ধানের চাষ হয়। মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের উপর একটি ব্রিজ না থাকায় প্রতি বছরই ধান ঘরে তোলা নিয়ে আমাদেরকে বিপাকে পড়তে হয়। এই একটি ব্রিজের অভাবে দ্বিগুণ শ্রমিক মূল্য দিয়ে ঘরে ধান তুলতে হয়। এবারেও আমন ধান ঘরে তোলা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় পড়েছি। অতীতে অনেক জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েছেন । কিন্তু কেউ কাজ করেননি।

Manual2 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ বলেন, আমাদের ব্রিজগুলো সাধারণত দুই রাস্তার সংযোগের জন্য নির্মাণ করা হয়। পারপরেও গ্রামবাসী কর্তৃপক্ষের নিকট আবেদন করলে আমরা এখানে একটি ব্রিজ তৈরির উদ্যোগ নিতে পারি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!