কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক ২

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে ভারতীয় ১৮ বোতল নাইট রাইডার মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ। গত রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১১-৬০৩২) জব্দ করা হয়। আটককৃতরা হলেন-রাজনগর উপজেলার পাচগাঁও গ্রামের আব্দুল মুকিত তালুকদারের ছেলে রুমেল মিয়া তালুকদার (৩২) ও একই গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সেলিম মিয়া (৪১)।

পুলিশ জানায়, রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে উপ পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে সিএনজিসহ চটের বস্তায় মোড়ানো ১৮ বোতল নাইট রাইডার মদসহ তাদের আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

Manual4 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ১৮ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাতেই কমলগঞ্জ থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!