বড়লেখায় ছেলের হাতে পিতা খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বড়লেখায় ছেলের হাতে পিতা খুন

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::: বড়লেখায় কনেপক্ষের দাবি অনুযায়ি দেনমোহর প্রদানে রাজি না হওয়ার জেরে ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ পিতা মামুন মিয়া (৭০)। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পূর্ব-হাতলিয়া (কলাজুরা) গ্রামে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পরই ঘাতক ছেলে নোমান আহমদ (৩০) পালিয়েছে। তবে, পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। ছেলের হাতে পিতা খুনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

জানা গেছে, নিহত মামুন মিয়ার পাঁচ ছেলের মধ্যে নোমান আহমদ দ্বিতীয়। নোমানের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। কনেপক্ষ ৮ লাখ টাকা দেনমোহন দাবি করেন। পাত্র নোমানের বাবাসহ পরিবারের লোকজন ৪ লাখ টাকা দেনমোহর দিতে সম্মত হলে কনেপক্ষ তা নাকচ করে দেয়। ৮ টাকায়ও বিয়েতে কেন রাজি হননি এরজেরে নোমান আহমদ ক্ষিপ্ত হয়ে রোববার রাতে পরিবারের সদস্যদের উপর আক্রমন চালায়। একপর্যায়ে সে কুড়াল দিয়ে বাবা মামুন মিয়ার মাথায় ও গলায় আঘাত করে। মুমূর্ষু অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ঘাতক ছেলে নোমান আহমদ পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের বড় ছেলে জাকির হোসেন জানান, নোমানের বিয়ের কথাবার্তা চলছিল। মেয়ে পক্ষ ৮ লাখ টাকা দেনমোহর চাইলে আমরা এত টাকা দেনমোহর দিতে রাজি হইনি। ৪ লাখ টাকা দেনমোহর দিতে রাজি হলে মেয়েপক্ষ তা নাকচ করে দেয়। এরপরই নোমান আহমদ রোববার রাতে আমাদের পরিবারের সবার উপর আক্রমণ চালায়। তর্কাতর্কির এক পর্যায়ে সে তাদের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ূম জানান, পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!