কমলগঞ্জে পূবালী ব্যাংকের ইসলামী কর্ণার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে পূবালী ব্যাংকের ইসলামী কর্ণার উদ্বোধন

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
oplus_2

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ ও শমশেরনগর শাখায় পূবালী ব্যাংক পিএলসি’র ‘ইসলামী কর্ণার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ শাখায় ও বিকালে শমশেরনগর শাখায় ইসলামী কর্ণার উদ্বোধন করা হয়।

Manual6 Ad Code

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফিতা ও কেক কেটে পূবালী ব্যাংক কমলগঞ্জ ও শমশেরনগর শাখার অভ্যন্তরে ইসলামী কর্ণার এর উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেটস্থ সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক মৌলভীবাজারস্থ আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, শাখা ব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ ও শমশেরনগর শাখায় ইসলামী কর্ণারের উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক ইসলামী কর্ণারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহকরা ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।’#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!