পাঁচ মামলায় জামিন পেয়েও বাড়ি ফেরা হল না বড়লেখার ইউপি চেয়ারম্যান জুয়েলের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

পাঁচ মামলায় জামিন পেয়েও বাড়ি ফেরা হল না বড়লেখার ইউপি চেয়ারম্যান জুয়েলের

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা থানার পাঁচ মামলায় ৩ মাস কারাভোগ করে জামিনে বেরুলেও জেল গেটে ফের গ্রেফতার হন সদর ইউনিয়নের চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও সাবেক পরিবেশমন্ত্রীর ভাগ্নে ছালেহ আহমদ জুয়েল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

এরপর ডিবি পুলিশ রাতেই তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বড়লেখা থানায় করা পাঁচ মামলার এজাহার নামীয় আসামি বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিন পান। এরমধ্যে তিনটি মামলায় উচ্চ আদালত এবং দুটি মামলায় বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে ২৫ নভেম্বর করা রাসেল আহমদের মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual5 Ad Code

২৯ আগস্ট সৌদি আরব যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও যুবলীগ নেতা জালাল আহমদকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। ওইদিন রাতেই তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

মৌলভীবাজার মডেল থানার এসআই ফজলুল হক শুক্রবার রাতে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে করা একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েলকে বৃহস্পতিবার ডিবি পুলিশ জেলগেট থেকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। ওই মামলায় শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!