কমলগঞ্জে ইউপি সদস্যের বন সংলগ্ন সরকরি জমি দখল করে ঘর নির্মাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির বিশেষ অভিযান- বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার কমলগঞ্জে গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু শিবির : ৫ শতাধিক রোগকে সেবা প্রদান বীজ ও সার বিতরণ সভায় এমপি নাসির- বড়লেখায় ১০ হাজার হেক্টর পতিত জমি আবাদের আওতায় আনার উদ্যোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ কমলগঞ্জ ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন : একজনের কারাদণ্ড ৪ ট্রাক জব্দ নাগেশ্বরীতে মসজিদের নামে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে জুড়ীতে অবৈধভাবে তেল মজূদ রাখায় জব্দ  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা- জুড়িতে জোরপূর্বক প্রবাসির টিলা কর্তন, ৯৯৯-এ ফোন দিয়েও মিলেনি প্রতিকার জুড়ীতে অবৈধ মজুত ১৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ- বড়লেখায় জব্দ তেল নিলামে বিক্রি আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

কমলগঞ্জে ইউপি সদস্যের বন সংলগ্ন সরকরি জমি দখল করে ঘর নির্মাণ

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জেরের আলীনগর ইউনিয়নের কামারছড়া বনবিট সংলগ্ন সরকারি খাস ৬ শতক জমি দখল করে সেখানে টিন শেড ঘর নির্মাণ করলেন একজন ইউপি সদস্য। বনবিট কর্মকর্তা বিষয়টি ২ মাস আগে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও জরিপ করে জমি উদ্ধারের নামে প্রশাসন এখনও কোন ভূমিকা রাখেনি। এ বিষয়ে দেখার যেন কেউ নেই। কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জের কামাঢ়ছড়া বনবিট সংলগ্ন ও আশ্রায়ণ প্রকল্পের সামরে টিলায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণের এ ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

সরেজমিন খোঁজ নিয়ে দেখা যায়, কামারছড়ার কালিছলি আশ্রায়ন প্রকল্পের সামনের টিলা ও কামারছড়া বনবিটরের ১২ নং প্লটের সরকারি জমির ৬ শতক দখল করে সেখানে টিন শেড ঘর নির্মাণ করা হয়েছে। আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ৬ নং আলীনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল হোসেন এ জমি দখল করে সেখানে টিন শেডের ঘর নির্মাণ করছেন। এই ইউপি সদস্য খুবই প্রভাবশালী বলেন কেউ কথা বলার সাহস পায় না। এমনকি বনবিভাগও তার বিরুদ্ধে কথা বলে না। ইউপি সদস্যের উপর আরও অভিযোগ রয়েছে তার প্রভাবে কামারছড়া ও সুনছড়া থেকে অবৈধভাবে ও অপরিকিল্পতভাবে বালু উত্তোলন করা হয়।

কামরছড়া বনবিট কর্মকর্তা আহমেদ আলী বলেন, প্রায় ২ মাস আগে তিনি মৌখিক অভিযোগ পেলে কমলগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। বনবিভাগের জমি না হলেও এটি সরকারি খাস জমি। উপজেলা প্রশাসন জরিপ করে বিহিতি ব্যবস্থা গ্রহন করবেন বলে তাকে জানিয়েছিলেন।

অভিযাগে সম্পর্কে ইউপি সদস্য আবুল হোসেনের মুঠোফোনে (০১৭৫৯৮২৯১৩৬) কয়েক দফা ফোন করলেও তিনি ফোন ধরেননি।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!