কমলগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল মেটালেন জেলা আহবায়ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল মেটালেন জেলা আহবায়ক

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে গৃহের আগুনে পুড়ছিল উপজেলা বিএনপি। অভ্যন্তরীন নেতৃত্বের কোন্দলে জর্জরিত হয়ে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দ্বিধা বিভক্তি হয়ে পড়েছিল। এর প্রভাব ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়ে। ফলে কমলগঞ্জের বিএনপি গৃহদাহে এতোদিন পুড়েছিল। সম্প্রতি মৌলভীবাজার জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠনের পর থেকে গোটা জেলায় বিএনপি পরিবারে এক ঐক্যের সুবাতাস বইতে শুরু করেছে। একের পর এক দলীয় কোন্দল মেটানো হচ্ছে। এরই মধ্যে রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির গৃহদাহ মিটে দলের উপজেলা থেকে সকল স্তরে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পথে হাঁটছে।

সর্বশেষ গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির নতুন আহবায়ক ফয়জুল করিম ময়ূন কমলগঞ্জ উপজেলার দীর্ঘদিনের কোন্দল মেটাতে কমলগঞ্জ ডাকবাংলোতে উপজেলা বিএনপির দুটি অংশের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন। রাত ৮ থেকে ১০ টা পর্যন্ত তিনঘন্টা ব্যাপী চলা এ বৈঠকে দুই অংশের নেতৃবৃন্দের বক্তব্য তিনি ধৈর্য্য সহকারে শুনেন। এর পর প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে নেতৃবৃন্দকে দলীয় কোন্দল মিটিয়ে সকল ভেদাভেদ ভুলে দল গঠনে ভূমিকা রাখার আহবান জানান। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা মেনে চলার কথাও সকলকে স্মরণ করিয়ে দেন। জেলা আহবায়কের আহবানে কমলগঞ্জ বিএনপির দুটি অংশের নেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual6 Ad Code

ম্যেলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ঐক্যের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভক্তি দূর হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এ জেলার প্রত্যেকটা উপজেলা ও পৌরসভায় দলের কোন পর্যায়ে আর দ্বিধা বিভক্তি থাকবে না। আমি যে উপজেলায় নেতৃবৃন্দের সাথে কথা বলছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি।

Manual4 Ad Code

বৈঠকে অংশ নেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সমন্বয়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, সেলিম সালাউদ্দিন, মাহবুব ইজদানী ইমরান, দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, আবু ইব্রাহিম জমশেদ, শফিকুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, আলম পারভেজ চৌধুরী সোহেল, মো: আবুল হোসেন, সফিকুর রহমান, সারওয়ার শোকরানা নান্না, জুয়েল আহমদ, লোকমান চৌধুরী প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!