জুড়ীর ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীর ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী :

আগরতলা ও ত্রিপুরায় বাংলাদেশের উপ-হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার প্রতিবাদ, বাংলাদেশকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার, ষড়যন্ত্র ও সীমান্ত হত্যার বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি এলাকার ভারতীয় সীমান্তে শনিবার দুপুরে সর্বধর্মীয় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সাধারণ ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সভা শেষে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে ভারতীয় সীমান্তের দিকে অগ্রসর হলে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

Manual2 Ad Code

Manual4 Ad Code

ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম শেলুর সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, পূজা উদযাপন পরিষদের জায়ফরনগর ইউনিয়ন সভাপতি রতীশ চন্দ্র দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা ইউনিয়ন সভাপতি মিলন চন্দ্র পাল, সাগরনাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, খ্রিস্টান খাসিয়া পুঞ্জির মন্ত্রী এনথনি পাটোয়াট, ফুলতলা জামে মসজিদের ইমাম সাইকুল ইসলাম সাদী, চা বাগানের পুরোহিত রাজেন্দ্র প্রসাদ পান্ডে, সাংবাদিক ইমরানুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম, রাজনীতিবিদ মুজিবুর রহমান আজিজি, মাওলানা আব্দুল মছব্বির, জামাল উদ্দিন সেলিম, মাস্টার মোস্তাকিম আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা ইউপি সাধারণ সম্পাদক আতিতোষ রায় পাপ্পু, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাস, পূজা উদযাপন পরিষদ ফুলতলা ইউপি সাধারণ সম্পাদক স্বপন মল্লিক,সাবেক শিক্ষক পিংকু চন্দ্র পাল, প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র পাল, ছাত্র প্রতিনিধি আফজাল হোসেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!