বিজিবির অভিযান : জুড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক, থানায় সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিজিবির অভিযান : জুড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক, থানায় সোপর্দ

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual6 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল, সীম, মোবাইল ফোনসেটসহ মাদক ক্রয়-বিক্রয়কালে আমিনুর ইসলাম ইমরান (২২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। এসময় তার পকেট তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ব্যবহৃত মোটরসাইকেল ও সিমসহ একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। আটক আমিনুর ইসলাম ইমরান জুড়ী গ্রামের আব্দুল বারি কয়ছরের ছেলে। বিকেলে বিজিবি তাকে জুড়ী থানায় সোপর্দ করেছে। এব্যাপারে তার বিরুদ্ধে বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে।

জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জুড়ী বিওপির নায়েক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩৯৬ হতে সাড়ে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়ধামাই নামক স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনক এক মোটরসাইকেল আরোহীকে সেখানে দেখতে পেয়ে তাকে আটক করে বিজিবির টহল দল। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ব্যবহৃত মোটরসাইকেল ও সীমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ইয়াবাসহ যার সিজার মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।

Manual1 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক মাদক ব্যবসায়িকে বিকেলে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বিজিবি বাদি হয়ে থানায় মামলা করা হয়েছে।

Manual3 Ad Code

জুড়ী থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, মামলা রেকর্ড হয়েছে। সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!