কমলগঞ্জে গৃহনির্মাণ সামগ্রী কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করল গুড নেইবারস বাংলাদেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি কুলাউড়ায়  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে  দু’শতাধিক গাছ কাটার অভিযোগ বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি

কমলগঞ্জে গৃহনির্মাণ সামগ্রী কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করল গুড নেইবারস বাংলাদেশ

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক বন্যাপরবর্তী পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ সামগ্রী, কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এর নয়াপত্তনস্থ গুড নেইবারস্ বাংলাদেশ কার্যালয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

Manual7 Ad Code

আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ, সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা, নবাগত সিডিপি ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে ৮০ জনকে ৩ বান্ডিল করে ২৪০ পিস ঢেউটিন, নগদ ৫ হাজার করে ৪ লক্ষ টাকা ও ১০ টি করে ৮ শত পাকা পিলার প্রদান করা হয়। এছাড়া ১২০ জনকে ল্যাট্রিন এবং ২৮০ জনকে ৩০ কেজি সার ও সবজি বীজ প্রদান করা হয়।

এর আগে অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Manual7 Ad Code

উল্লেখ্য, গুড নেইবারস্ বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা, যেটি ১৯৯১ সালে কোরিয়াতে প্রতিষ্টিত হয়েছিল। বিশ্বকে একটি ক্ষুধামুক্ত জায়গা তৈরী করতে যাতে সকল মানুষ সম্প্রীতির সাথে একসাতে বসবাস করতে পারে; এই প্রত্যয় নিয়ে গুড নেইবারস্ তার যাত্রা শুরু করে। বিগত ১৯৯৬ সালের ১৮ই আগস্ট এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বাংলাদেশ ১৩টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে শিশু উন্নয়ন (শিক্ষা ও স্বাস্থ্য) ও শিশু অধিকার যুব উন্নয়ন ও নারীদের আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দূর্যোগ মোকাবিলায় জরুরী সারা প্রদান ও দূর্যোগ পরবর্তী পুনর্বাসনের কাজ করে যাচ্ছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!