কমলগঞ্জে নবান্নের আমেজে কৃষকের হালখাতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে নবান্নের আমেজে কৃষকের হালখাতা

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ভিন্ন আমেজে কৃষকের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের সার ও কীটনাশক ব্যবসায়ী কৃষক আব্দুল মতিনের বাড়ির উঠোনে বিভিন্ন গ্রামের কৃষকরা জমায়েত হয়ে হয়ে ভূরিভোজে অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

এ সময় তারা আব্দুল মতিনের দোকানের বকেয়া টাকা পরিশোধ করেন। পরে ঘরে বানানো নতুন চালের বাহারি পিঠা দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। পাশাপাশি কৃষক মতিনের কন্ঠে চলে জারী গান, নবান্ন ও দেশের গান। নবান্নের আমেজে অন্য রকম এ হালখাতা অনুষ্ঠান ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি,এম, সাদিক আল শাফিন।

কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক দীপেন কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, এগ্রোস্যাল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সেলস্ ওয়ারেস হোসেন রকি প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষক আব্দুল মতিন ও সাদেক হোসেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!