মুক্তির পর ফের জেলগেট থেকে আটক কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান বদরুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মুক্তির পর ফের জেলগেট থেকে আটক কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান বদরুল

  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: জামিনে জেল থেকে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল। গত রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ তাকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সোমবার (১৬ ডিসেম্বর ) পুলিশ তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়। গত রোববার (১৫ ডিসেম্বর) উচ্চ আদালত থেকে দুটি মামলার জামিন পান তিনি। সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ থাকে গ্রেপ্তার করে। পরে কুলাউড়া থানার ১২ নাম্বার মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Manual2 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া থানার ১২ নাম্বার মামলায় ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে আবার পাঠানো হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!