কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকা এর অর্থায়নে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ—পরিচালক ফরহাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা—কর্মচারীগন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ। ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। এসব দেশি—বিদেশী বিভিন্ন ফলদ, ঔষধি কাঠ ও শৌখিন ও জাতীয় গাছের চারা, ফল—ফুল, শাক—সবজি ও বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সজ্জিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।

Manual8 Ad Code

আলাপকালে কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় জানান, মেলায় স্থাপিত স্টল গুলো মেলা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা স্টলের মালিকগনের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!