কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন বাক প্রতিবন্ধি রোজিনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন বাক প্রতিবন্ধি রোজিনা

  • সোমবার, ১৫ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় বাসগৃহ পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা আক্তার। রোববার ১৪ জুন বেলা ২টায় শমশেরনগর ইউনিয়নের ভরতপুর গ্রামে টিআর ও কাবিটা কর্মসূচির আওতায় প্রায় তিন লাখ টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার বাসগৃহ নির্মাণ কাজের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এর আগে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর সভাপতিত্বে সুবিধাভোগীর ভিটায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বৈঠকে আলোচনা করেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি এবিএম আরিফুজ্জামান অপু, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, শমশেরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য শেখ রায়হান ফারুক, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: তোয়াহিদ আলী, সাংবাদিক এস এ চৌধুরী জয়, শিক্ষক অনিমেষ পাল লিটন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম পি অনলাইন ফোরাম’র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আহমেদ রাজসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

বৈঠকে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করে ও সাবেক চিফ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির বিশেষ বরাদ্দ কৌটা থেকে রোজিনা আক্তারকে তালিকায় অন্তর্ভূক্তির ফলে দূর্যোগ সহনীয় বাসগৃহ পেয়েছেন জানিয়ে বক্তারা কমলগঞ্জ-শ্রীমঙ্গল থেকে ছয় বারের নির্বাচিত সাংসদ ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। পাশাপাশি বৈশি্বক মহামারি করোনা বিষয়ে সবাইকে আরোও সচেতন-সতর্ক হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। কমলগঞ্জে দূর্যোগ সহনীয় বাসগৃহ ২৪টি বরাদ্দ করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!