কমলগঞ্জে লোকসংস্কৃতি বিষয়ক সংকলন গ্রন্থ “আরণ্যক’ এর মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে লোকসংস্কৃতি বিষয়ক সংকলন গ্রন্থ “আরণ্যক’ এর মোড়ক উন্মোচন

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে লোকসংস্কৃতি বিষয়ক সংকলন গ্রন্থ “আরণ্যক” ২য় সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত লোকসংস্কৃতি বিষয়ক সংকলনগ্রন্থ “আরণ্যক” এর মোড়ক উন্মোচন করা হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রভাষক দিপংকর শীল, শিক্ষক সুশীল কুমার সিংহ, কবি ও নাট্যকার শুভাশিস সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। ঐতিহ্য অনুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্টীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান, জীবন-যাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই সংস্কৃতিকে পরিচিতি ও তুলে ধরতে সংকলনটি ধারক ও বাহক হিসাবে কাজ করবে। সংকলনটিতে গ্রামীণ লোককথক প্রেমানন্দ দেবনাথের ছন্দে ছন্দে কথাগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!