জুড়ীতে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় মঙ্গলবার মাদক ক্রয় বিক্রয়কালে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবাসয়ি যুবককে আটক করেছে বিজিবি। পরে বিজিবি ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১)এর ১০ (ক) ৪১/১৯/(ক) ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এরা হচ্ছে- কৃষ্ণনগর গ্রামের পাটাদার রিকমুনের ছেলে লাল রিকমুন (৩০) ও ধামাই চা বাগানের সলিন নায়েকের ছেলে সবুজ নায়েক (১৯)

Manual5 Ad Code

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জুড়ী বিওপির নায়েক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল টিম অভিযান চালিয়ে ধামাই চা বাগান এলাকায় মাদক ক্রয়-বিক্রয়কালে লাল রিকমন (৩০) ও সবুজ নায়েককে আটক করে বিজিবি। এসময় তাদের পকেট তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাদের ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক মাদক ব্যবসায়িদের জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বিজিবি জুড়ী বিওপির নায়েক আলমগীর হোসেন থানায় মামলা করেছেন।

Manual2 Ad Code

জুড়ী থানার ওসি মো. মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, বিজিবির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দুই আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!