কমলগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থী পেলো নতুন বাইসাইকেল। নতুন বাইসাইকেল পেয়ে আনন্দিত ও উচ্ছাসিত শিক্ষার্থীরা।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্য্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নতুন বাইসাইকেল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীলসমাজ এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,প্রধান উপদেষ্টার কার্য্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!