কুড়িগ্রামে নসিমন উল্টে  খাদে পড়ে চালক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুড়িগ্রামে নসিমন উল্টে  খাদে পড়ে চালক নিহত

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নসিমন উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন।

Manual6 Ad Code

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ভূরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে ৷ নিহত তুফান ইসলাম রাসেল (২৫) ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, নসিমন চালক তুফান ইসলাম রাসেল তার গাড়ি নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়া পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। পরে লোকজন তাঁকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews