কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে টিউবওয়েল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে জনগণের স্বাস্থ্য এবং জীবনমানের উন্নতির লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং দুইটি মসজিদে সর্বমোট ১২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এমএ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের সাধারণ সম্পাদক ও দ্যা সিলেট পোস্ট ইউ’কে এর সম্পাদক লন্ডণ প্রবাসী বুলবুল আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজন আহমদ, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের উপদেষ্টা হাজী এম, এ, ছালাম, ব্যাংকার মো: সালাহউদ্দিন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ মামুন, সমাজসেবক রাসেল হাসান বকত, মেশফাক আহমেদ শাহীন, মাওলানা খালেদ আহমদ, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যের কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়শন ইউ’কের সাথে সম্পৃক্ত সবাইকে তাদের দান অনুদান এবং দেশের প্রতি মায়ার টানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অদুর ভবিষ্যতেও তাদের এই সাহায্যের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টিউবওয়েল প্রাপকদের সঙ্গে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কের ঠিাকাদারের সাথে সরাসরি যোগাযোগ করে টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করবেন এবং এর সকল খরচ কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কে বহন করবে বলে জানানো হয়।

Manual6 Ad Code

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কে গত ১০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং দারিদ্র্য বিমোচনে কাজ করা অন্যতম। এ ছাড়াও যুক্তরাজ্যে যেকোনো প্রয়োজনে সহযোগিতা প্রদানেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!