আত্রাইয়ে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আ,স,ম শাহরিয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ব্যাংক পিএলসি শাখার এস.এ,ভি,পি,ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ,ঢাকা জেলা উত্তরের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাড: আ: রাকিব,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি প্রকৌশলী এনামুল হক ও পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রটারী আব্দুর রশিদ। এছাড়া উপজেলা,ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ প্রশিক্ষণ,কুরআন শিক্ষা ও সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান এবং এর মধ্য থেকে ওমরা হজ্বে মনোনিত তিনজনের নাম ঘোষনা করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!