কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পাার্টির শতবর্ষ পূর্তি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পাার্টির শতবর্ষ পূর্তি উদযাপন

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টির শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গুণিজন সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নাটক মঞ্চায়ন করা হয়। গত বৃহস্পতিার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের মহাদেব মন্দির সংলগ্ন মাঠে নিঙোল পালী উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়। এসময় স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৩ গুণি ব্যক্তিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Manual8 Ad Code

পরে আলোচনা সভায় নিঙোল পালী উদযাপন কমিটির আহ্বায়ক লৈচোম্বম রাজকুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল, জয়ন্ত কুমার সিংহ, কবি, লেখক-অনুবাদক ও মণিপুরি মিররের প্রধান সম্পাদক হামোম প্রমোদ প্রমুখ। অয়েকপম অন্জু, লাইশ্রম সুপর্না ও থাংজম নিভারানীর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী ইবুঙহাল সিংহ শ্যামল, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, জাতীয় মুক্তিযোদ্ধা জাদুঘরের ব্যবস্থাপক ওয়াই চন্দ্রজিত, শিক্ষক য়েনসানবম রঞ্জিত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিঙোল পালী উদযাপন কমিটির সদস্য সচিব ব্রজকিশোর সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্তরা শর্মা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অহিংদা নুমিৎ নাটক মঞ্চায়নের মাধ্যমে শতবর্ষ উৎসবের সমাপ্তি ঘটে।

Manual4 Ad Code

উল্লেখ্য, চিরায়ত সমৃদ্ধ সাহিত্য-সংস্কৃতির এক অনবদ্য জাতির নাম মণিপুরি। মণিপুরি সংস্কৃতিকে নাট্য রূপে মঞ্চায়নের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে ‘দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টি’ প্রতি বছর নিঙোল পালি উৎসবে নাটক মঞ্চায়ন করে আসছে। দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টি নাট্য সংগঠনটি ঐতিহ্যবাহী সংগঠন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews