বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় সড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা খেয়ে রুবেল আহমদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় সুশীল রায় নামক অপর আরোহী আহত হয়েছেন। ঘটনার পরই পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে যান। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার তালিমপুর এলাকায় কুলাউড়া-চান্দগ্রাম অব্জলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় চান্দগ্রামমুখী একটি পিকআপ ভ্যান সড়কের ওপর দাঁড়ানো ছিল। এসময় রুবেল আহমদ বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তালিমপুর এলাকায় পৌঁছামাত্র দ্রুত গতিতে থাকা তার মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা খায়। এতে রুবেল ঘটনাস্থলে মারা যান। এসময় তার সাথের আরোহী সুশীল রায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেটে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

থানার ওসি মো. আবদুল কাইয়ূম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!