কমলগঞ্জে প্রচেষ্টার প্রকল্প অবহিতকরণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে প্রচেষ্টার প্রকল্প অবহিতকরণ সভা

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রচেষ্টা”র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ চা বাগান খাতে নেতৃত্বের মাধ্যমে চা বাগান কর্মীদের ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রচেষ্টার প্রজেক্ট কো অর্ডিনেটর রবীন্দ্র যাকোব ত্রিপুরার সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্রচেষ্টা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চা বাগানের কিশোর -কিশোরীদের নেতৃত্ব তৈরী, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন তার মধ্যে অন্যতম। প্রচেষ্টার সমাজকল্যাণমূলক কাজগুলো অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচেষ্টার প্রোগ্রাম কো অর্ডিনেটর মুক্তা রানী দেব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য গৌরি রানী কৈরি, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, সুনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রশান্ত কৈরি প্রমুখ।

জানা যায়, অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার আলীনগর, সুছড়া, বাঘিছড়া, শমসেরনগর, কানিহাটি, দেওছড়া চা বাগানে প্রচেষ্টার কার্যক্রম চলমান রয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!