গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে কমলগঞ্জে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে কমলগঞ্জে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
oplus_2

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও একটি জাতীয় দৈনিকে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (0৪ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, অভিযুক্তদের জুতাপেটা’ শিরোনামে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদে ব্যবসায়ী সমিতির সুনাম ক্ষুন্ন হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে গত বছরের ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে এক মানসিক ভারসাম্যহীন নারী নয়াবাজারের এক দোকানের বারান্দায় অবস্থান করে। গরম কাপড় ছোপড় ছাড়া ওই নারী শীতে হিমশিম খেতে থাকে। এই দৃশ্য দেখে বাজারের এক ব্যবসায়ী ওই নারীকে গরম কাপড় ও খাবারের ব্যবস্থা করেন। পরবর্তীতে ঠান্ডার মধ্যে ওই নারীকে পার্শ্ববর্তী মিন্টু মিয়ার গেরেজে নিরাপদে আশ্রয় দেন। এর কিছুক্ষণ পর রাতেই মানসিক ভারসাম্যহীন নারী গেরেজ থেকে বেরিয়ে মৌলভীবাজার সড়কে হেঁটে চলে যান। এর একদিন পর ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে গুজব প্রকাশ হয়। এর সত্যতা যাচাই না করেই দ্রুত লোকমুখে প্রচার হতে থাকে এবং এক পর্যায়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভ্রান্তিকরভাবে ধর্ষণের প্রচার করেন। বিষয়টির স্থানীয়ভাবে জানাজানি হলে ব্যবসায়িক নেতৃবৃন্দ তাৎক্ষনিক বিষয়টি যাচাই করে ধর্ষণের কোন সত্যতা পাননি। এই প্রচারের জের ধরেই ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমেদ এর বক্তব্য বিকৃত করে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের সংবাদ প্রকাশ হয়। অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদের মধ্যদিয়ে মানহানিকর বিষয়ের সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয়াবাজার শ্রীরামপ্রু ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মন্নান মনোয়ার, বর্তমান সহসভাপতি বদরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. বাচ্চু খান, প্রচার সম্পাদক মো. ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল খালিক, সদস্য তাহির মিয়া, ইসতিয়াক আহমেদ সাহান প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!