ভ্রাম্যমাণ আদালতের অভিযান- বড়লেখায় অবৈধ মাটি পাচার : ৩ ব্যক্তি গুনলেন জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভ্রাম্যমাণ আদালতের অভিযান- বড়লেখায় অবৈধ মাটি পাচার : ৩ ব্যক্তি গুনলেন জরিমানা

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় পরিবেশ বিনষ্টকারি অসাধুরা অবৈধভাবে ফসলি জমির মাটি পাচার করছে। ভারি যানবাহনে মাটি পরিবহণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ গ্রামীণ রাস্তাঘাট। রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি (টপ সয়েল) কর্তন ও পাচারকালে তিন ব্যক্তিকে আটক করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual4 Ad Code

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

পরিবেশ সংরক্ষণ আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থ-দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের বদরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৫০ হাজার টাকা), উজিরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৮০ হাজার টাকা) ও কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের বশির মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০ হাজার টাকা)। এরা সকলেই ট্রাক্টর ও একসেভেটরের চালক।

Manual7 Ad Code

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, পৃথক আইনে অবৈধভাবে ফসলি জমির মাটি পাচারের দায়ে তিন ব্যক্তিকে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!