জুড়ীতে দুই শতাধিক দুস্থ শীতার্তকে বিজিবির কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে দুই শতাধিক দুস্থ শীতার্তকে বিজিবির কম্বল বিতরণ

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, জুড়ী ও বড়লেখা:

Manual7 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিজিবি ডাকটিলা বিওপির আওতাধীন দরিদ্র এলাকার দুই শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে সোমবার দুপুরে কম্বল বিতরণ করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)।

ডাকটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশীদের সভাপতিত্বে ও ব্যাটালিয়নের হাবিলদার রেজাউল করিমের সঞ্চালনায় রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুর হোসেন, বিজিবি’র ফুলতলা কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিন, রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম, আল-আমিন প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!